ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

জুলাইয়েই সড়কে ৪১৬ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 43

ছবি সংগৃহীত

দেশে গত জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে ১৩৮ জন মোটরসাইকেল চালক ও আরোহী, যা মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত সংগঠনটির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন  ঈদযাত্রায় সড়কে প্রতিদিন গড় মৃত্যু হয়েছে ২৬ জনের: রোড সেফটি ফাউন্ডেশনের

প্রতিবেদনে বলা হয়েছে, মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। নিহতদের মধ্যে ৫৭ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছেন। এছাড়া ১০৬ জন পথচারী এবং ৫১ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে সবচেয়ে বেশি ১৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে দেশে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন এবং ২৯টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিবেদনে বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, ঝুঁকিপূর্ণ সড়ক এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে উল্লেখ করা হয়েছে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরির উদ্যোগ জোরদার এবং যানবাহনে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়েই সড়কে ৪১৬ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন

আপডেট সময় ০২:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

দেশে গত জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে ১৩৮ জন মোটরসাইকেল চালক ও আরোহী, যা মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত সংগঠনটির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন  জুনে সড়কে ঝরলো ৬৯৬ প্রাণ, প্রতিদিন গড়ে মৃত্যু ২৩ জনের: রোড সেফটি ফাউন্ডেশন