ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :

মামলা করেই ঝিনাইদহ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 79

ছবি সংগৃহীত

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় ছাত্রদল ও যুবদলের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর পুলিশি নিরাপত্তায় ঝিনাইদহ ত্যাগ করেন এনসিপির এই নেতা।

শুক্রবার, ২২ মে রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন  অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই, আতঙ্কে ব্যবসায়ীরা

মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল-সহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে মামলা প্রত্যাহার এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে আটকের দাবি জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা অভিযোগ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে নাসীরুদ্দীনকে আটক না করা হলে ছাত্রদল নিজেরাই ব্যবস্থা নেবে।

ঘটনার পর সদর থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মামলা দায়েরের পর থানা থেকে বের হওয়ার সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। তারা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা সেখানে উপস্থিত হন। এরপর রাত প্রায় ৯টা ৫০ মিনিটে কড়া পুলিশি প্রহরায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা একটি মাইক্রোবাসে করে ঝিনাইদহ ত্যাগ করেন।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির কেন্দ্রীয় নেতা মহিউদ্দীন রনি-এর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাত্রদল ও এনসিপি পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার অনুসারীরা মামলা গ্রহণের দাবিতে ঝিনাইদহ সদর থানায় অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সন্ধ্যা থেকে তারা থানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ অভিযোগটি গ্রহণ করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদ উজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মামলা করেই ঝিনাইদহ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৯:০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় ছাত্রদল ও যুবদলের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর পুলিশি নিরাপত্তায় ঝিনাইদহ ত্যাগ করেন এনসিপির এই নেতা।

শুক্রবার, ২২ মে রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন  নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ