ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
গুগলের নতুন নিয়মে ব্যাকআপও গুনবে স্টোরেজ পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আটকের ঘণ্টা কয়েক পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি, অতিরিক্ত তথ্য চেয়েছে দুবাই পুলিশ প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

ভিক্ষা করে মাসিক আয় ৬০ হাজার টাকা!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 143

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিয়ে অভিনব কায়দায় সাধারণ মানুষের সহানুভূতিকে পুঁজি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। মায়াকান্না আর দুঃখের গল্প শুনিয়ে তিনি দৈনিক প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা আয় করছেন, যার মাসিক পরিমাণ দাঁড়ায় প্রায় ৬০ হাজার টাকার মতো।

গতকাল শুক্রবার (১ মে) চরফ্যাশনের স্থানীয় বাসিন্দা রাফিজ মালতিয়া ওই বৃদ্ধের কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করলে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই বৃদ্ধ তার পরিবার ও আত্মীয়-স্বজনদের কাছে নিজেকে চরফ্যাশন শহরের একজন চাকরিজীবী হিসেবে পরিচয় দিয়ে আসছেন। কৌশল হিসেবে তিনি ভিক্ষাবৃত্তির কথা পরিবারের কাছে সম্পূর্ণ গোপন রেখেছেন। প্রতিদিন সকালে তিনি ধর্মীয় লেবাস—মাথায় টুপি ও গায়ে পাঞ্জাবি জড়িয়ে হোটেল থেকে বের হন এবং হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভিক্ষা করেন।

স্থানীয়দের মতে, এই বৃদ্ধের ভিক্ষা করার ধরন বেশ ভিন্ন। পথচারী ও যানবাহনের যাত্রীদের, বিশেষ করে নারীদের লক্ষ্য করে করুণ কাহিনী শুনিয়ে তিনি টাকা আদায় করেন।

তবে তার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগও রয়েছে:
টাকা চাওয়ার সময় তিনি যাত্রী ও পথচারীদের শরীরে স্পর্শ করে উত্যক্ত করেন।
ভিক্ষার সময় ধর্মীয় লেবাস ব্যবহার করলেও ব্যক্তিগত জীবনে তাকে নামাজ পড়তে দেখা যায় না এবং তিনি প্রকাশ্যে ধূমপান করেন।

একটি ভিডিও প্রকাশকারী চরফ্যাশনের স্থানীয় বাসিন্দা রাফিজ মালতিয়া জানান, এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে চরফ্যাশন সদর এলাকায় সাধারণ মানুষকে বিরক্ত করে আসছেন। বিশেষ করে রিকশা বা ইজিবাইকের যাত্রীরা তার হাত থেকে নিস্তার পান না। এমনকি জিজ্ঞাসাবাদ করা হলেও ওই বৃদ্ধ নিজের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

জানা যায়, এই বৃদ্ধের মূল বাড়ি বরিশালের উলানিয়া এলাকায়।

নিউজটি শেয়ার করুন

ভিক্ষা করে মাসিক আয় ৬০ হাজার টাকা!

আপডেট সময় ১১:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬