ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ কিমি যানজট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 140

ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে একটি মালবাহী ট্রাক উল্টে যাওয়ায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের প্রায় চার কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে, যার ফলে স্কুল-কলেজাগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবোঝাই ট্রাক চন্দ্রার দিকে যাওয়ার সময় পল্লীবিদ্যুৎ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। ব্যস্ততম এই মহাসড়কের ওপর ট্রাকটি পড়ে থাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকে প্রায় চার ঘণ্টা ধরে সড়কে আটকা পড়ে আছে শত শত যানবাহন। উপায় না পেয়ে অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে।

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে ট্রাকটি সিমেন্টবোঝাই থাকায় সেটি সরাতে বেগ পেতে হচ্ছে। বর্তমানে ট্রাক থেকে সিমেন্টের বস্তাগুলো সরিয়ে সড়কটি সচল করার চেষ্টা চলছে।

আরও পড়ুন  যানজট নিয়ন্ত্রণে রাজধানীতে যুক্ত হচ্ছে ড্রোন

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। ট্রাকটি সরাতে রেকার ব্যবহার করা হচ্ছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সিমেন্টের বস্তাগুলো সরিয়ে গাড়িটি উদ্ধার করা সম্ভব হবে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত, মহাসড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি স্থানীয় থানা পুলিশও কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ কিমি যানজট

আপডেট সময় ১০:৫২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে একটি মালবাহী ট্রাক উল্টে যাওয়ায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের প্রায় চার কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে, যার ফলে স্কুল-কলেজাগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবোঝাই ট্রাক চন্দ্রার দিকে যাওয়ার সময় পল্লীবিদ্যুৎ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। ব্যস্ততম এই মহাসড়কের ওপর ট্রাকটি পড়ে থাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকে প্রায় চার ঘণ্টা ধরে সড়কে আটকা পড়ে আছে শত শত যানবাহন। উপায় না পেয়ে অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে।

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে ট্রাকটি সিমেন্টবোঝাই থাকায় সেটি সরাতে বেগ পেতে হচ্ছে। বর্তমানে ট্রাক থেকে সিমেন্টের বস্তাগুলো সরিয়ে সড়কটি সচল করার চেষ্টা চলছে।

আরও পড়ুন  মঞ্চ বেঁধে নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ, যানজটে নাকাল নগরবাসী