ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত; সংসদে ঐতিহাসিক বিল পাস দিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা আল্লু অর্জুনের বাড়ির সামনে তুলকালাম, ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ আগামীকাল থেকে ৪ দিন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা, রক্ষণাবেক্ষণ কাজের ঘোষণা বিএসসিপিএলসির ‘বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্লাহ মা হারালেন অভিনেত্রী জেরিন খান সেন্ট কিটস ও নেভিস ছোট দ্বীপ, বড় সৌন্দর্য শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ মনে করে বর্তমান সরকার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত; সংসদে ঐতিহাসিক বিল পাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 0

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার আইনি সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করতে জাতীয় সংসদে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ বিল পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়। এই আইনের ফলে জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত কারোর বিরুদ্ধে কোনো প্রকার দেওয়ানি বা ফৌজদারি মামলা করার সুযোগ আর থাকছে না।

পাস হওয়া বিল অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিভিন্ন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আগে থেকে করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং আইনি কার্যধারা অবিলম্বে প্রত্যাহারের পথ প্রশস্ত হলো। আইনটি কার্যকর হওয়ার পর নির্ধারিত আইনি বিধান অনুসরণ করে এই সংক্রান্ত সব অভিযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হবে।

আরও পড়ুন  সংসদের প্রথম অধিবেশন কবে?

বিলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে কোনো মামলা দায়ের বা আইনি ব্যবস্থা গ্রহণ আইনত নিষিদ্ধ হিসেবে গণ্য হবে। এটি জুলাই যোদ্ধাদের জন্য একটি দীর্ঘমেয়াদী আইনি রক্ষাকবচ হিসেবে কাজ করবে।

একই দিনে সংসদে ‘সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬’ পাস হয়েছে। এই বিলটি পাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিষয়টি আইনিভাবে চূড়ান্ত ভিত্তি পেল।

নতুন এই সংশোধনীতে সরকারের ক্ষমতা বৃদ্ধি করে বলা হয়েছে যে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সত্তার পাশাপাশি এখন থেকে যেকোনো রাজনৈতিক দল বা সংগঠনকেও ‘সন্ত্রাসে জড়িত’ থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করার পূর্ণ ক্ষমতা সরকারের হাতে থাকবে। ফলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার আইনি সুযোগ আর থাকছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিলটি পাসের সময় জানান, জুলাই মাসের রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে সুসংহত করতে এবং বিপ্লবীদের হয়রানি থেকে বাঁচাতে এই আইনটি অপরিহার্য ছিল। পাশাপাশি দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও রাষ্ট্রের দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত; সংসদে ঐতিহাসিক বিল পাস

আপডেট সময় ০৭:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার আইনি সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করতে জাতীয় সংসদে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ বিল পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়। এই আইনের ফলে জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত কারোর বিরুদ্ধে কোনো প্রকার দেওয়ানি বা ফৌজদারি মামলা করার সুযোগ আর থাকছে না।

পাস হওয়া বিল অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিভিন্ন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আগে থেকে করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং আইনি কার্যধারা অবিলম্বে প্রত্যাহারের পথ প্রশস্ত হলো। আইনটি কার্যকর হওয়ার পর নির্ধারিত আইনি বিধান অনুসরণ করে এই সংক্রান্ত সব অভিযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হবে।

আরও পড়ুন  চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি