ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

যেসব এলাকায় আজও চলবে ব্যাংকিং কার্যক্রম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 151

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। তবে ছুটির এই সময়েও যেন ব্যাংক খোলা থাকা নিয়ে সোমবার (১৬ মার্চ) এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট।

এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আজও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। এসব এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করবে।

আরও পড়ুন  ঈদুল ফিতরের জন্য মহাসড়কে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা

নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এসব এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা থাকবে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য সংশ্লিষ্ট কার্যক্রম সচল রাখতে আজ থেকেই সীমিত আকারে ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে।

এছাড়া দেশের শিল্পাঞ্চলভিত্তিক বিশেষ শাখাগুলো আগামী বুধবার (১৮ মার্চ) ও বৃহস্পতিবার(১৯ মার্চ) খোলা থাকবে। এ দুদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে এবং গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এই সুবিধার আওতায় থাকবে দেশের প্রধান পোশাকশিল্পঘন এলাকা—সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম।

নিউজটি শেয়ার করুন

যেসব এলাকায় আজও চলবে ব্যাংকিং কার্যক্রম

আপডেট সময় ০২:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। তবে ছুটির এই সময়েও যেন ব্যাংক খোলা থাকা নিয়ে সোমবার (১৬ মার্চ) এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট।

এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আজও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। এসব এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করবে।

আরও পড়ুন  ঈদের দিন বন্ধ থাকবে রাজধানীর মেট্রোরেল চলাচল