ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিলখানা ট্র্যাজেডি আজ: ‘শহীদ সেনা দিবসে’ বিডিআর নাম পুনর্বহাল ও নতুন তদন্তের ঘোষণা পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গভীর জঙ্গলে বিশেষ অভিযানের সময় গুলিতে নিহত এল মেনচো সাভার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযানে ছিনতাই ও মাদক চক্রের ৪ সদস্য আটক বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানি বন্ধ করল সৌদি আরব জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী’র বাণী এই ঈদে প্রীতম হাসান মারকুটে অ্যাকশন চরিত্রে শৃঙ্খলা জোরদারে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা: সব জেলায় চিঠি প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন: কে কোন দায়িত্বে ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

সাভার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযানে ছিনতাই ও মাদক চক্রের ৪ সদস্য আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 12

ছবি সংগৃহীত

সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল বাসস্ট্যান্ড সড়ক এলাকায় দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এ সময় দেখা যায়, একটি দল কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করছে। পরিস্থিতি অনুধাবন করে সেনাসদস্যরা দ্রুত কৌশলগত অবস্থান গ্রহণ করে অভিযান পরিচালনা করেন। তাৎক্ষণিক ধাওয়া চালিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিতে দেশীয় ধারালো অস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে আশপাশ এলাকায় বিস্তৃত তল্লাশি পরিচালনা করে আরও দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তারা মূলত গভীর রাতে পথচারী, শ্রমজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীদের টার্গেট করত। আটক ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮), পিতা মো. বাচ্চু, ঠিকানা বনপুকুর, সাভার এবং মো. রাসেল (১৮), পিতা লতিফ মিয়া, ঠিকানা সাভার স্ট্যান্ড।

আরও পড়ুন  সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার

তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির অর্থ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত থেকে ধারণা করা হচ্ছে, চক্রটি বড় ধরনের সহিংস অপরাধে জড়াতে পারত। সময়োচিত অভিযানের মাধ্যমে সম্ভাব্য অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

সাভার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযানে ছিনতাই ও মাদক চক্রের ৪ সদস্য আটক

আপডেট সময় ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল বাসস্ট্যান্ড সড়ক এলাকায় দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এ সময় দেখা যায়, একটি দল কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করছে। পরিস্থিতি অনুধাবন করে সেনাসদস্যরা দ্রুত কৌশলগত অবস্থান গ্রহণ করে অভিযান পরিচালনা করেন। তাৎক্ষণিক ধাওয়া চালিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিতে দেশীয় ধারালো অস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে আশপাশ এলাকায় বিস্তৃত তল্লাশি পরিচালনা করে আরও দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তারা মূলত গভীর রাতে পথচারী, শ্রমজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীদের টার্গেট করত। আটক ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮), পিতা মো. বাচ্চু, ঠিকানা বনপুকুর, সাভার এবং মো. রাসেল (১৮), পিতা লতিফ মিয়া, ঠিকানা সাভার স্ট্যান্ড।

আরও পড়ুন  সাভারে বিশেষ অভিযান শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার