ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বুলু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 166

ছবি সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু মন্তব্য করে বলেছেন বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণকালে তিনি এসব মন্তব্য করেন।

বুলু বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমতে শুরু করেছে। আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার ২২০০ টাকা থেকে ২৩০০ টাকা দিয়ে নিয়েছিলেন, সেখানে এখন তা নিতে পারছেন ১২৮০ টাকা করে। আস্তে আস্তে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ, রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন।’

আরও পড়ুন  টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম নীতি নিয়ে উদ্বেগে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘আমি পুরো বেগমগঞ্জে পাঁচ হাজার প্রান্তিক মানুষের মাঝে ৩২ লাখ টাকার ইফতারসামগ্রী বিতরণ করব।

পরবর্তীতে ঈদসামগ্রী বিতরণ করব। আমি আমাদের বেগমগঞ্জের যারা বিত্তবান আছেন তাদের আহ্বান করব, মাহে রমজান মাসে তারা যেন প্রান্তিক লোকজনের পাশে দাঁড়ায়। যাতে ওই সব লোকজন সুন্দরভাবে ইফতার করতে পারে। আমরা বিএনপি প্রান্তিক মানুষের পাশে আছি। এর বাইরে বিত্তবানরা এগিয়ে আসলে আসলে আমরা খুশি হব।’

এ সময় আরও ছিলেন-নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্যসচিব মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বুলু

আপডেট সময় ০৬:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু মন্তব্য করে বলেছেন বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণকালে তিনি এসব মন্তব্য করেন।

বুলু বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমতে শুরু করেছে। আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার ২২০০ টাকা থেকে ২৩০০ টাকা দিয়ে নিয়েছিলেন, সেখানে এখন তা নিতে পারছেন ১২৮০ টাকা করে। আস্তে আস্তে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ, রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন।’

আরও পড়ুন  ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ