ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা

কারাগার থেকে বেরোনোর দেড় ঘণ্টার মধ্যে যুবককে কুপিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 165

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারগার থেকে বের হবার দেড় ঘণ্টার ব্যবধানে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন মো. ইমন নামে ৩৯ বছর বয়সী এক যুবক।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। সে পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন  সেপটিক ট্যাংক নির্মাণে চাঁদা না পেয়ে, বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিহতের বাবা সাংবাদিকদের বলেন, তার ছেলে একটি মাদক মামলায় কারাগারে ছিল। জামিনে সোমবার রাত সাড়ে ৭টার বের হয়ে বাড়ির দিকে আসেন। কিছুক্ষণ পর মোবাইলে কল পেয়ে বেরিয়ে যান ইমন। আমার ছেলের সাথে কয়েকজনের দ্বন্দ্ব ছিল। ওরাই তারে ফাঁসাইয়া ব়্যাবের হাতে ধরাইয়া দিছিলো। ওরাই ডাইকা নিয়ে কোপাইয়া মারছে’, অভিযোগ করেন ওমর খৈয়াম। হামলাকারীদের মধ্যে একজনও সোমবার জামিনে কারাগার থেকে বেরিয়েছেন বলে জানান নিহতের বাবা।

ফতুল্লা থানার ওসি আব্দুল মান্নান বলেন, আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত করছি। পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে খুন করেছে যুবককে। নিহত যুবক ঘণ্টা দেড়েক আগে জামিনে কারাগার থেকে বেরিয়ে এসেছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এবং অভিযুক্ত কয়েকজনকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

কারাগার থেকে বেরোনোর দেড় ঘণ্টার মধ্যে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৩:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬