ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার

সাভারে বিশেষ অভিযান শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 702

ছবি সংগৃহীত

রাজধানীর সাভারে অভিযান চালিয়ে মো. টুটুল (৩৪) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা।

আরও পড়ুন  জাতীয় ঐক্যই অগ্রগতির চাবিকাঠি: সাভারে স্মৃতিসৌধে পরিবেশ উপদেষ্টা

গ্রেপ্তার হওয়া টুটুলের বাড়ি রাজধানীর কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক গ্রামে। তিনি মৃত লিয়াকত আলীর ছেলে।

ওসি জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান যে কিছু সন্ত্রাসী অস্ত্রসহ এলাকায় প্রবেশ করতে পারে। এরপরই আমিনবাজার সালেহপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় একটি অটোরিকশায় থাকা টুটুলকে তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে একই চক্রের দুইজন মো. আল আমিন (৩৮) এবং মো. জুয়েল মিয়া (৪৫) পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে আমিনবাজার ও কাউন্দিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি জুয়েল মিঞা।

নিউজটি শেয়ার করুন

সাভারে বিশেষ অভিযান শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় ০৮:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

রাজধানীর সাভারে অভিযান চালিয়ে মো. টুটুল (৩৪) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা।

আরও পড়ুন  চার বছর ধরে অব্যবহৃত ভবন, সাভারে ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর