ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এই ঈদে প্রীতম হাসান মারকুটে অ্যাকশন চরিত্রে শৃঙ্খলা জোরদারে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা: সব জেলায় চিঠি প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন: কে কোন দায়িত্বে ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তাঁর স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বুলু “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না”: আ: লীগের প্রসঙ্গে মঈন খান ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, মাসে পাবেন ২৫০০ টাকা ফিজি: প্রশান্ত মহাসাগরের বহুজাতিক ও প্রাণবন্ত দ্বীপ রাষ্ট্র মাস্তানতুয়োনোর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা রিয়ালের ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 204

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুইজন গুলিবিদ্ধদের খবর পাওয়া গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন  মেলা নিয়ে কুমারখালীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১১

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় প্রচারে বের হন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। মুহূর্তের মধ্যে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তার মধ্যে মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ সংঘর্ষের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আলু ক্ষেতের মধ্য দিয়ে দৌড়াদৌড়ির ও ককটেল বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির গণমাধ্যমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ পুনরায় মাথাচাড়া দেওয়ায় অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়।

নিউজটি শেয়ার করুন

মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

আপডেট সময় ০৭:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুইজন গুলিবিদ্ধদের খবর পাওয়া গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন  জরুরি বৈঠকে বিএনপি, এভারকেয়ার থেকে যোগ দিলেন তারেক রহমান