ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টকশো উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সার্বিয়া—বলকানের ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক পরিবর্তনের দেশ কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ নতুন সদস্যের আগমনের সুখবর দিলেন বুবলী বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে যৌথ প্রস্তাব ভারতে ১৫টি মসজিদ সিলগালা করল রাজ্য সরকার দৌলতদিয়া ঘাটে নদীতে পড়া বাস উদ্ধার, প্রাণহানির ঘটনা ঘটেনি ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের ট্রাম্পের গালাগাল নিয়ে যা বললেন নেতানিয়াহু রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 872

ছবি সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে এক মাস ২২ দিন বন্ধ থাকার পর। দেশের অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার চাল আমদানির অনুমতি দেওয়ায় বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে এ কার্যক্রম শুরু হয়।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম. আর. বাধন ভারত থেকে চাল আমদানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুর থেকে পুনরায় ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় আমদানিকারকেরা চাল আমদানি করছেন এবং আমদানি করা চাল দ্রুত ছাড়করণ করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ৩০ নভেম্বর সবশেষ চাল আমদানি হয়েছিল এ বন্দর দিয়ে। হিলি চালের বাজারের আজকের তথ্যমতে, প্রতিকেজি সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ৭১ টাকা দরে, স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। অন্যদিকে আজ আমদানি করা চাল বন্দরে বিক্রি হচ্ছে ৬৫ টাকা যা বর্তমান দেশের বাজারের তুলনায় কেজিতে ৫ টাকা কম।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দর দিয়ে মোট ৩২ জন আমদানিকারক ১৪ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি (আইপি) পেয়েছেন। তিন দিন আগে কৃষি অধিদপ্তরের খামারবাড়ি থেকে এ অনুমতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার থেকে বন্দরের মাধ্যমে চাল আমদানি শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

আপডেট সময় ০৭:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬