ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 475

ছবি সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আইসিসি ও বিসিবির মধ্যে শুরু হওয়া আলোচনায় শুরুতেই দেখা দিয়েছে জটিলতা। ভিসা না পাওয়ায় নির্ধারিত দুই সদস্যের আইসিসি প্রতিনিধিদলের একজন ঢাকায় আসতে পারেননি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, আইসিসির ওই কর্মকর্তা ভারতীয় নাগরিক হওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশের ভিসা পাননি। ফলে ১৭ জানুয়ারি ঢাকায় পৌঁছান শুধু আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। আইসিসির পক্ষ থেকে এই সফরকে চলমান সংকট নিরসনের ‘শেষ চেষ্টা’ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন  লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল টাইগাররা

৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিরাপত্তা ইস্যুই মূল বিরোধের কেন্দ্রবিন্দু। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার ও বিসিবি ইতোমধ্যে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করার জন্য।

সহকর্মীর অনুপস্থিতিতে পুরো আলোচনার দায়িত্ব এখন এককভাবে বহন করছেন অ্যান্ড্রু এফগ্রেভ। সাবেক ব্রিটিশ পুলিশ কর্মকর্তা এফগ্রেভ আন্তর্জাতিক ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থাপনায় অভিজ্ঞ হিসেবে পরিচিত। স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ভারতের মাটিতে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করবেন।

আইসিসির একজন ভারতীয় নাগরিক কর্মকর্তার সময়মতো ভিসা না পাওয়া দুই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও এ বিষয়ে আইসিসি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে সংস্থাটির ভেতরে হতাশা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপ শুরু হতে এখন তিন সপ্তাহেরও কম সময় বাকি। এই সময়ের মধ্যেই সমাধানে পৌঁছাতে না পারলে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি

আপডেট সময় ০৫:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আইসিসি ও বিসিবির মধ্যে শুরু হওয়া আলোচনায় শুরুতেই দেখা দিয়েছে জটিলতা। ভিসা না পাওয়ায় নির্ধারিত দুই সদস্যের আইসিসি প্রতিনিধিদলের একজন ঢাকায় আসতে পারেননি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, আইসিসির ওই কর্মকর্তা ভারতীয় নাগরিক হওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশের ভিসা পাননি। ফলে ১৭ জানুয়ারি ঢাকায় পৌঁছান শুধু আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। আইসিসির পক্ষ থেকে এই সফরকে চলমান সংকট নিরসনের ‘শেষ চেষ্টা’ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন  নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ