ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার ৩৮ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন তামিম ইকবাল। একই সঙ্গে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বও পেয়েছেন তিনি।

বুধবার, ১৫ জুলাই আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন কমিটি পুনর্গঠন, সদস্যপদ-সংক্রান্ত সিদ্ধান্ত এবং বার্ষিক সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো প্রকাশ করে। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত এ সভায় তামিমকে আইসিসির পূর্ণ সদস্য পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।

একইসঙ্গে নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান করা হয়েছে তামিম ইকবালকে। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন ক্রিকেট নামিবিয়ার ড. রুডি ফন ফুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টড গ্রিনবার্গ।

আরও পড়ুন  মাঠে ফেরার সময় জানালেন তামিম

আইসিসি আরও দুটি নতুন উপকমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে গভর্ন্যান্স রিভিউ কমিটির চেয়ারম্যান হয়েছেন দেবজিত সাইকিয়া। কমিটির অন্য সদস্যরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ড. রস রিভাজ।

বার্ষিক সভায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রস্তাবও অনুমোদন করেছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫৮ কোটি টাকা। এছাড়া মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সদস্যপদ-সংক্রান্ত সিদ্ধান্তে আইসিসি জানিয়েছে, ক্রিকেট কানাডার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের আগে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তাদের সদস্যপদ স্থগিতই থাকবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে আইসিসি জানায়, সংশোধিত সংবিধান প্রণয়নের অগ্রগতি ইতিবাচক। তবে দ্রুত নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না।

এদিকে সদস্যপদের নির্ধারিত মানদণ্ড লঙ্ঘনের কারণে ফ্রান্স ক্রিকেটকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সভায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটেও পরিবর্তনের ঘোষণা দিয়েছে আইসিসি। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। আর ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০টি দল।

নিউজটি শেয়ার করুন

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

আপডেট সময় ০৭:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার ৩৮ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন তামিম ইকবাল। একই সঙ্গে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বও পেয়েছেন তিনি।

বুধবার, ১৫ জুলাই আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন কমিটি পুনর্গঠন, সদস্যপদ-সংক্রান্ত সিদ্ধান্ত এবং বার্ষিক সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো প্রকাশ করে। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত এ সভায় তামিমকে আইসিসির পূর্ণ সদস্য পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।

একইসঙ্গে নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান করা হয়েছে তামিম ইকবালকে। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন ক্রিকেট নামিবিয়ার ড. রুডি ফন ফুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টড গ্রিনবার্গ।

আরও পড়ুন  আইসিসি’র জেলে থেকেও নির্বাচনী জয়, আবারও ফিলিপাইনের মেয়র রদ্রিগো দুতের্তে