ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে: রুমিন ফারহানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 379

ছবি: সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমাদের লড়াই এখনো শেষ হয়নি। এখনো আমরা জনগণের ভোটের অধিকার ফিরে পাইনি। নির্বাচন ছাড়া যদি কেউ রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখার স্বপ্ন দেখে, তবে তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।”

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। লালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়।

আরও পড়ুন  কমিশনের বৈঠক বিএনপির না

রুমিন ফারহানা আরও বলেন, “১৫ বছর আগে যারা তরুণ ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন, তাদের অনেকেই এখনো জীবনে একবারও ভোট দিতে পারেননি। তারা এখন ভোটের মাধ্যমে নিজেদের মতপ্রকাশ করতে মুখিয়ে আছেন। তাই অবিলম্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা আর প্রহসনের নির্বাচন চায় না। আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আন্দোলন করছি এবং এই আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলবে, যতক্ষণ না পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়।”

সভায় সভাপতিত্ব করেন লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজি মো. জামাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মুমিনুল হক মুমিন, বিএনপি নেতা ভিপি জহিরুল হক লিটন, সরাইল উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার এবং আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. নাসির মুন্সী।

জনসভায় নেতারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে: রুমিন ফারহানা

আপডেট সময় ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমাদের লড়াই এখনো শেষ হয়নি। এখনো আমরা জনগণের ভোটের অধিকার ফিরে পাইনি। নির্বাচন ছাড়া যদি কেউ রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখার স্বপ্ন দেখে, তবে তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।”

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। লালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়।

আরও পড়ুন  শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল