ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

সীতাকুণ্ড-সন্দ্বীপ সাগরপথে প্রথম ফেরি সার্ভিস, খুলল যোগাযোগের নতুন দিগন্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 281

ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দ্বীপ উপজেলা সন্দ্বীপের সঙ্গে সরাসরি সাগরপথে ফেরি যোগাযোগ চালু হলো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সোমবার (২৪ মার্চ) সকালে বাঁশবাড়িয়া ঘাটে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো চার লাখ মানুষের দ্বীপ সন্দ্বীপবাসীর। সাগরবেষ্টিত এই জনপদের সঙ্গে মূল ভূখণ্ডের সড়ক ও যানবাহনযোগে যোগাযোগের স্বপ্ন আজ বাস্তব।

আরও পড়ুন  কৃষকদল নেতাকে হত্যা: সীতাকুণ্ডে শোকের ছায়া

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্টজনেরা। একই দিনে এই ফেরি সার্ভিসের সঙ্গে সমন্বয় করে ঢাকা-সন্দ্বীপ রুটে বিআরটিসি বাস সার্ভিসও চালু করা হয়।

এখন থেকে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন সরাসরি ফেরির মাধ্যমে সন্দ্বীপে চলাচল করতে পারবে। প্রতিটি ফেরি ৩৫টি গাড়ি এবং ৬০০ জন যাত্রী পরিবহনে সক্ষম। বর্তমানে দিনে চারটি ট্রিপ চালানোর পরিকল্পনা রয়েছে।

তবে বর্ষাকালে উত্তাল সমুদ্রের কারণে ফেরি চলাচলে সমস্যা হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, তারা এ বিষয়ে প্রস্তুত রয়েছেন।

সাগরপথে ফেরির এই নতুন রুটে নির্ধারিত ভাড়ার মধ্যে রয়েছে: সাধারণ যাত্রী ১০০ টাকা, মোটরসাইকেল ২০০ টাকা, সিএনজি ৫০০ টাকা, ব্যক্তিগত গাড়ি ৯০০ টাকা, বাস ৩,৩০০ টাকা, ট্রাক ৩,৩৫০ টাকা এবং ১০ চাকার গাড়ি ৭,১০০ টাকা।

ফেরির নিরাপদ চলাচল নিশ্চিত করতে সন্দ্বীপ চ্যানেলের স্থায়ী জাল অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাস্টার শামসুল আলম সাইফুল।

এ সেবা শুধু সন্দ্বীপ নয়, সমগ্র উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সরকারের এই যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ড-সন্দ্বীপ সাগরপথে প্রথম ফেরি সার্ভিস, খুলল যোগাযোগের নতুন দিগন্ত

আপডেট সময় ০৪:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দ্বীপ উপজেলা সন্দ্বীপের সঙ্গে সরাসরি সাগরপথে ফেরি যোগাযোগ চালু হলো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সোমবার (২৪ মার্চ) সকালে বাঁশবাড়িয়া ঘাটে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো চার লাখ মানুষের দ্বীপ সন্দ্বীপবাসীর। সাগরবেষ্টিত এই জনপদের সঙ্গে মূল ভূখণ্ডের সড়ক ও যানবাহনযোগে যোগাযোগের স্বপ্ন আজ বাস্তব।

আরও পড়ুন  সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পের সংকট: নিরাপত্তা ও পরিবেশ নিয়ে শঙ্কা