ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

সৌদির মাঠে নতুন ক্রিকেট অধ্যায়: টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা, বাজেট ৫০ কোটি ডলার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 150

ছবি: সংগৃহীত

সৌদি আরব এবার ক্রিকেটের মঞ্চে নতুন এক অধ্যায় রচনা করতে যাচ্ছে। গোপনে এক বিশাল টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশটি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদনে উঠে এসেছে, গত এক বছর ধরে এই উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে, যেখানে মূল ভূমিকা পালন করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজার নিল ম্যাক্সওয়েল।

এখনো নাম চূড়ান্ত না হওয়া এই লিগের জন্য সৌদি আরবের এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস বরাদ্দ করেছে ৫০ কোটি মার্কিন ডলারের বিশাল তহবিল। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ কর্তা জয় শাহর সঙ্গে আলোচনা করেছে সৌদি কর্তৃপক্ষ।

আরও পড়ুন  সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবের ক্রীড়াঙ্গনে ব্যাপক বিনিয়োগের ধারাবাহিকতায় এবার ক্রিকেটেও প্রবেশের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে দেশটি ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার-এর মতো তারকাদের সৌদি প্রো লিগে নিয়ে এসেছে, আয়োজন করেছে ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের স্বাগতিকের মর্যাদাও পেয়েছে। তবে অনেক পশ্চিমা দেশ সৌদি আরবের এই প্রচেষ্টাকে ‘স্পোর্টসওয়াশিং’ হিসেবে আখ্যা দিচ্ছে, দাবি করা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঢাকতেই এমন আয়োজন করছে তারা।

এই লিগের কাঠামো হবে বেশ অভিনব। সাধারণ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের পরিবর্তে টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে এক বছরে চার দফায় ম্যাচ আয়োজন করা হবে। এতে থাকবে আটটি দল, যা ভিন্ন ভিন্ন সময়ে মাঠে নামবে, ফলে আইপিএল, বিগ ব্যাশ কিংবা অন্যান্য আন্তর্জাতিক সূচির সঙ্গে সংঘর্ষ হবে না।

লিগটিকে আরও আকর্ষণীয় করতে মালিকানা বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি মালিকদের দেওয়া হবে, যেখানে অস্ট্রেলিয়ার দলও থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, শুধু পুরুষ ক্রিকেটাররাই নন, নারী ক্রিকেটাররাও এই প্রতিযোগিতায় অংশ নেবেন।

এই লিগের চূড়ান্ত ম্যাচ হবে সৌদি আরবেই, যা মধ্যপ্রাচ্যে ক্রিকেটের প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। যদিও এখনো বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ক্রিকেটবিশ্বে সৌদি আরবের এই পদক্ষেপ রীতিমতো নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদির মাঠে নতুন ক্রিকেট অধ্যায়: টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা, বাজেট ৫০ কোটি ডলার

আপডেট সময় ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

সৌদি আরব এবার ক্রিকেটের মঞ্চে নতুন এক অধ্যায় রচনা করতে যাচ্ছে। গোপনে এক বিশাল টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশটি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদনে উঠে এসেছে, গত এক বছর ধরে এই উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে, যেখানে মূল ভূমিকা পালন করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজার নিল ম্যাক্সওয়েল।

এখনো নাম চূড়ান্ত না হওয়া এই লিগের জন্য সৌদি আরবের এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস বরাদ্দ করেছে ৫০ কোটি মার্কিন ডলারের বিশাল তহবিল। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ কর্তা জয় শাহর সঙ্গে আলোচনা করেছে সৌদি কর্তৃপক্ষ।

আরও পড়ুন  সৌদিতে ‘হুরুব’ আতঙ্কে বাংলাদেশি প্রবাসীরা, পড়ছেন প্রতারণার ফাঁদে