ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 440

ছবি সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে অস্ত্র ও গুলিসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ও আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মামুন প্রধান (৩৫) এবং একই গ্রামের চাকবাড়ী এলাকার দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন  নরসিংদীতে ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা

মনোহরদী থানার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল জানতে পারে, চঙ্গভান্ডা এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনার পরিকল্পনা চলছে। তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বারের নেতৃত্বে এসআই মেহেদী হাসান, শাহিনুর আলম, আবেদ আলীসহ পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মামুন ও আজিমকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন কৌশলে পালিয়ে যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, আটককৃতরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা অবৈধ অস্ত্রের কারবারসহ ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। অস্ত্রগুলোর উৎস ও এ চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ আশা করছে, এ চক্রের মূলহোতাদের গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

নরসিংদীর মনোহরদীতে অস্ত্র ও গুলিসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ও আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মামুন প্রধান (৩৫) এবং একই গ্রামের চাকবাড়ী এলাকার দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন  নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী