ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ৩০টি রিসোর্ট, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 537

ছবি সংগৃহীত

রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আকতার নিশ্চিত করেছেন যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আগুন অবকাশ রিসোর্টের পাশ থেকে শুরু হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  রিয়া হত্যা মামলার আসামির বাড়িতে অগ্নিকাণ্ড, দগ্ধ আরও দুজনের মৃত্যু

সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন বলেন, “অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যেই প্রায় ৩০টির মতো রিসোর্ট পুড়ে গেছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।”

স্থানীয়রা জানান, দুপুরের দিকে আগুনের ধোঁয়া দেখা গেলে দ্রুত সবাই আগুন নেভানোর চেষ্টা শুরু করে। সেনাবাহিনী ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তবে এখনো হতাহতের কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত সাজেক পর্যটন এলাকার এই অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। আগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে তদন্তের দাবি উঠেছে। সাজেকের পর্যটন শিল্পে এই ঘটনা মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ৩০টি রিসোর্ট, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী

আপডেট সময় ০৪:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আকতার নিশ্চিত করেছেন যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আগুন অবকাশ রিসোর্টের পাশ থেকে শুরু হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  সুন্দরবনে ভয়াবহ আগুন: দুই দিনেও নিয়ন্ত্রণে আসেনি, তদন্ত কমিটি গঠন