ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

বাংলাদেশি কর্মীদের ঝুলে থাকা ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 368

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে উভয় দেশ অভিবাসন, অর্থনৈতিক সম্পর্ক ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে।

আরও পড়ুন  বাংলাদেশিদের ১ দিনেই ভিসা দেবে চীন: চীনের রাষ্ট্রদূত

বৈঠকে ১৯৭২ সাল থেকে বাংলাদেশ-ইতালির উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থনের কথা জানান। তিনি বলেন, ইতালি বাংলাদেশের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানায় এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধশালী দেশ গঠনের প্রচেষ্টাকে সমর্থন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই প্রবাসী বাংলাদেশিদের ইতালির অর্থনীতিতে অবদানের প্রশংসা করেছে। তারা অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী শোষণ রোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। পাশাপাশি, বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাংলাদেশ-ইতালির বর্ধিত অর্থনৈতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আরও ইতালীয় বিনিয়োগ আহ্বান করেন, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে। তিনি জানান, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ সহজ করতে নিরলসভাবে কাজ করছে। বিডা ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

এছাড়া, বাংলাদেশ প্রতিরক্ষা খাতের সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে উৎস বৈচিত্র্য আনতে চায় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ক্ষেত্রে ইতালির সহযোগিতাকে স্বাগত জানানো হবে।

উল্লেখ্য, ইতালির উপমন্ত্রী মারিয়া ত্রিপদী দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটিই প্রথম কোনো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশ থেকে মন্ত্রী পর্যায়ের সফর, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেয়।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি কর্মীদের ঝুলে থাকা ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির

আপডেট সময় ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে উভয় দেশ অভিবাসন, অর্থনৈতিক সম্পর্ক ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে।

আরও পড়ুন  বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র