ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা শুধু জিও ব্যাগে ভাঙন ঠেকানো সম্ভব নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী ঋণের সুদ ও ব্যবসার ব্যয় কমাতে ৬ হাজার কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার সুস্থতার প্রমাণে প্রচার করা অডিওটি পুরোনো, মুছে দিল আ.লীগ দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন ফজলুর রহমান: দুদু মারা গেলেন অস্ট্রেলীয় রেসলার ব্রনসন রিড ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী অক্সফোর্ডে বিনা খরচে মাস্টার্স ও এমবিএ করার সুযোগ

ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন ফজলুর রহমান: দুদু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ফজলুর রহমান আওয়ামী লীগকে মনেপ্রাণে ভালোবাসেন এবং দলটি নিয়ে কথা বলতে চান। তবে বিএনপির অর্জনের সঙ্গে অন্য দলের সাফল্যকে মিলিয়ে দেখানো ঠিক নয়।

সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন দুদু। তার বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ফজলুর রহমানকে প্রায়ই আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের বিষয়ে বক্তব্য দিতে দেখা যায়। বিএনপির নেতা হয়েও তিনি শেখ মুজিবের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুন  রংপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

এ প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগকে মনেপ্রাণে ভালোবাসতে পারেন এবং দলটি নিয়ে কথা বলতে পারেন। তবে বিষয়টি পরকীয়ার মতো হয়ে যাবে।

দুদু আরও বলেন, “খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যের সাফল্য গাই—এটা তো ঠিক হবে না।”

ফজলুর রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই নেতা প্রায়ই উল্টাপাল্টা বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম রাখেন।

নিউজটি শেয়ার করুন

ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন ফজলুর রহমান: দুদু

আপডেট সময় ০১:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬