চীনা নভোচারীদের সঙ্গী হচ্ছেন পাকিস্তানের জিশান আলী
- আপডেট সময় ০১:১৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 19
চীনের মহাকাশকেন্দ্রে পা রাখতে যাওয়া প্রথম বিদেশি নাগরিক হতে চলেছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনা মহাকাশচারীদের সঙ্গী হয়ে ‘শেনঝু-২৪’ অভিযানে অংশগ্রহন করবেন তিনি।
চীনের স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি কক্ষপথের উদ্দেশ্যে পাড়ি জমানোর কথা রয়েছে। এই যাত্রায় মিশন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই-এর পাশাপাশি থাকবেন পাকিস্তান বিমান বাহিনীর বৈমানিক জিশান আলী।
বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড কর্মসূচির আওতায় দুই দেশের পারস্পরিক সহযোগিতার ফল হিসেবেই এই মহাকাশযাত্রায় যুক্ত হয়েছেন জিশান আলী। মহাকাশকেন্দ্রে এক সপ্তাহ কাটানোর পর অপর দুই অভিযাত্রীর সঙ্গে তাঁর পৃথিবীতে ফেরত আসবেন তিনি।
চলতি দশকের শেষ নাগাদ, অর্থাৎ ২০৩০ সালের আগেই চাঁদে মানুষ পাঠানোর কর্মসূচির অংশ হিসেবেই এই মিশন পরিচালনা করছে বেইজিং। প্রথম দফার ওই চন্দ্রাভিযানে তিনজন নভোচারীকে পাঠানোর লক্ষ্য রয়েছে, যাঁদের মধ্যে দুজন চাঁদের মাটিতে হাঁটার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।

























