ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা দেশের মানুষের চেতনা থেকে আলাদা: রিজভী আসামির বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: ইশরাক হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে ফেরার তারিখ ঘোষণা হাসিনার, চাইলেন রাষ্ট্রীয় বিমান! রয়টার্সের প্রতিবেদন ইসরায়েলি সেনাদের এ বছরে আত্মহত্যার সংখ্যা ১৬ বছরে সর্বোচ্চ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও বাজারে মুখোশধারীদের গুলিবর্ষণ, পথচারী ও ব্যবসায়ীসহ আহত ৬ যৌথ মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন রাখা নিয়ে সাইবার সতর্কতা

হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা দেশের মানুষের চেতনা থেকে আলাদা: রিজভী

শেখ আব্দুস সাকুর (উল্লাস)
  • আপডেট সময় ০১:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা আর দেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনা এক নয়। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধে অংশ নেননি বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘সাহস থাকলে দেশে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও সব সময় দিল্লির কাছে মাথা নত করে থাকতেন।

আরও পড়ুন  জুলাইয়ের চেতনা ধারণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা

মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা ও তাঁর পরিবারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তাঁর অভিযোগ, ওই সময় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে ভাতা নিয়েছিলেন। বিভিন্ন মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য লেখকের লেখায় এ তথ্য উঠে এসেছে বলেও দাবি করেন তিনি।

রিজভীর আরও দাবি, সে সময় শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়াকে মুক্তিযুদ্ধে পাঠানো হয়নি। নিজের পরিবারে কোনো মুক্তিযোদ্ধা না থাকা নিয়ে শেখ হাসিনার মধ্যে অনুশোচনা ছিল বলেও মন্তব্য করেন তিনি।

শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা অভিযোগ করেন, স্বাধীনতার ঘোষণা না দিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইয়াহিয়া খানের সঙ্গে দরকষাকষি করেছিলেন। তাজউদ্দীন আহমদের মেয়ে তাঁর লেখা ‘নেতা ও পিতা’ বইয়ে এসব তথ্য উল্লেখ করেছেন বলে দাবি করেন রিজভী। একই সঙ্গে আওয়ামী লীগের কিছু ‘চাকরবাকর বুদ্ধিজীবী’ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখানোর অভিযোগও করেন তিনি।

বাকশাল প্রসঙ্গে রিজভী বলেন, শেখ হাসিনা ২০০৯ সালে বাকশাল পুনর্জীবিত করেছিলেন এবং টানা ১৭ বছর দুঃশাসন চালিয়েছেন। তাঁর অভিযোগ, দেশকে নিজেদের বাপ-দাদার সম্পত্তি মনে করতেন বলেই শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাইতেন না।

১৯৭২ সালের বাকশাল ও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে রিজভী দাবি করেন, সিরাজ সিকদারকে হত্যার পর শেখ মুজিবুর রহমান সংসদে ‘কোথায় সিরাজ সিকদার’ বলে মন্তব্য করেছিলেন। পরে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে সব রাজনৈতিক দল ও সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

রিজভীর ভাষ্য, পরবর্তী সময়ে জোরপূর্বক গুম, ক্রসফায়ার, গুপ্তহত্যা ও রাষ্ট্রীয় মদদে রাজনৈতিক হত্যাকাণ্ড রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে দাঁড়ায়।

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ওই সময় আওয়ামী লীগের নেতারা একটি ঐক্যবদ্ধ মিছিলও বের করতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছেন। তাঁর দাবি, ভাড়াটে লোকজন দিয়ে থানা, হাসপাতাল ও বিএনপির মিছিলে হামলা চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। এ প্রসঙ্গে শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সাহস থাকলে দেশে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন।’

রিজভী আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রতিবাদ করতে দেরি করে না। আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা ৭ নভেম্বর ও ২০২৪ সালের জুলাইয়ের চেতনা থেকে নেওয়ার আহ্বান জানান তিনি।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আগুন-সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুর রহমান হাবিব এবং সংসদ সদস্য ইশরাক হোসেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত।

নিউজটি শেয়ার করুন

হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা দেশের মানুষের চেতনা থেকে আলাদা: রিজভী

আপডেট সময় ০১:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা আর দেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনা এক নয়। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধে অংশ নেননি বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘সাহস থাকলে দেশে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও সব সময় দিল্লির কাছে মাথা নত করে থাকতেন।

আরও পড়ুন  হাসিনার সম্পদ বাজেয়াপ্তের রায় কার্যকরে চিঠি