ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
আসামির বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: ইশরাক হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে ফেরার তারিখ ঘোষণা হাসিনার, চাইলেন রাষ্ট্রীয় বিমান! রয়টার্সের প্রতিবেদন ইসরায়েলি সেনাদের এ বছরে আত্মহত্যার সংখ্যা ১৬ বছরে সর্বোচ্চ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও বাজারে মুখোশধারীদের গুলিবর্ষণ, পথচারী ও ব্যবসায়ীসহ আহত ৬ যৌথ মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন রাখা নিয়ে সাইবার সতর্কতা পিরোজপুরে বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আসামির বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ১৬ ডিসেম্বর বিমানে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। তাঁর ভাষ্য, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামির বিমান চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ভারতে পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে।

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, তাঁর মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি জানান, জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ।

আরও পড়ুন  এয়ারবাসের সঙ্গে বিমানের ১০ উড়োজাহাজের চুক্তি

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানও চেয়েছেন।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আসামির বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০১:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ১৬ ডিসেম্বর বিমানে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। তাঁর ভাষ্য, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামির বিমান চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ভারতে পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে।

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, তাঁর মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি জানান, জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ।

আরও পড়ুন  আহমেদাবাদে ভয়াবহ বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪