ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’

৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। ২০০ বছরেরও বেশি সময় ধরে একটি ফ্রেমে সংরক্ষিত ছিল ঐতিহাসিক এই স্মারকটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্লভ এই স্মারকটি ওয়াশিংটনের ঘনিষ্ঠ বন্ধু জন গ্যাডসবির ব্যক্তিগত সংগ্রহে ছিল। ১৭৯৯ সালে মৃত্যুর কিছুদিন আগে জর্জ ওয়াশিংটন গ্যাডসবির বাড়িতে অবস্থান করেছিলেন। গ্যাডসবি পরিবারের দাবি অনুযায়ী, বন্ধুত্বের নিদর্শন হিসেবে ওয়াশিংটন নিজেই তাঁকে নিজের একগুচ্ছ চুল উপহার দিয়েছিলেন। পরে সেটি হাতবদল হয়ে এক সংগ্রাহকের কাছে পৌঁছায়। তবে সাম্প্রতিক এই নিলামে কে চুলগুলো কিনেছেন, তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।

১৮ ও ১৯ শতকে যুক্তরাষ্ট্রের বিত্তশালী পরিবারগুলোতে প্রিয়জনের স্মৃতি ধরে রাখতে তাঁদের চুল সংরক্ষণ করার প্রচলন ছিল। তৎকালীন রীতি অনুযায়ী জর্জ ওয়াশিংটনও বিশেষ ঘনিষ্ঠতা ও সৌজন্যের নিদর্শন হিসেবে পরিচিতদের মধ্যে নিজের চুল উপহার দিতেন।

আরও পড়ুন  ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের ঝড়

তবে ওয়াশিংটনের চুলের স্মারক নিলামে ওঠার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও এর চেয়ে অনেক বেশি দামে তাঁর চুল বিক্রি হয়েছে। ২০২১ সালে জর্জ ওয়াশিংটনের তিনগুচ্ছ চুল রাখা একটি লকেট নিলামে প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল

আপডেট সময় ১০:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬