ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিয়ের দাবিতে বিদ্যুতের খুঁটিতে ১৬ বছরের কিশোর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে বিয়ের দাবিতে প্রায় ৩০ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ে ১৬ বছর বয়সী এক কিশোর। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে নামাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার আগে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগে হঠাৎ বিয়ের দাবিতে গ্রামের পাকা রাস্তার পাশে পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে উঠে পড়ে ওই কিশোর। এ সময় তাকে খুঁটি থেকে নামানোর চেষ্টা করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাঁরা সফল হননি।

আরও পড়ুন  বিয়ের খরচ চিন্তা করে এখনো সিঙ্গেল সালমান খান!

খবর পেয়ে দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে তানোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

কিশোরের বাবা জানান, তাঁর ছেলে বাকপ্রতিবন্ধী। বেশ কিছুদিন ধরে সে বিয়ে করার জন্য বায়না ধরছিল। এ কারণেই বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে গ্রামের রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে যায়। স্থানীয়রা খবর দিলে পরিবারের সদস্যরা তাকে নামানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।

তিনি আরও জানান, এর আগেও গত ২৭ ফেব্রুয়ারি মোবাইল ফোনের দাবিতে গ্রামের জমির মাঠে একটি বিদ্যুতের খুঁটিতে উঠেছিল তাঁর ছেলে।

তানোর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল রউফ বলেন, এক কিশোরের বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। প্রথমে তাকে নেমে আসতে বলা হলেও সে রাজি হয়নি। পরে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে খুঁটি থেকে নামানো হয়।

তিনি জানান, বৈদ্যুতিক খুঁটিটির উচ্চতা প্রায় ৩০ ফুট। উদ্ধারের পর কিশোরটি অক্ষত ছিল এবং বর্তমানে সুস্থ রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিয়ের দাবিতে বিদ্যুতের খুঁটিতে ১৬ বছরের কিশোর

আপডেট সময় ১০:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাজশাহীর তানোরে বিয়ের দাবিতে প্রায় ৩০ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ে ১৬ বছর বয়সী এক কিশোর। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে নামাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার আগে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগে হঠাৎ বিয়ের দাবিতে গ্রামের পাকা রাস্তার পাশে পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে উঠে পড়ে ওই কিশোর। এ সময় তাকে খুঁটি থেকে নামানোর চেষ্টা করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাঁরা সফল হননি।

আরও পড়ুন  বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অনশন প্রেমিক আত্মগোপনে