ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি: সাকি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার পিছপা হয়নি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেছেন, অর্থনৈতিক নানা চাপের মধ্যেও শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ অনুযায়ী, প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকার সেই বিধান অনুসরণ করছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে আসায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন  স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম: দুদু

তিনি বলেন, শ্রমিকরা মজুরির দাবিতে আন্দোলন করবেন, এটাই স্বাভাবিক। দেশে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেও সরকার মজুরি বোর্ডের কার্যক্রম থেকে পিছিয়ে আসেনি।

জোনায়েদ সাকি বলেন, শ্রমিকরা তাঁদের দাবি তুলে ধরবেন, অন্যদিকে মালিকপক্ষও নিজেদের অবস্থান জানাবে। উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়েই একটি মজুরি কাঠামো নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের শিল্প-কলকারখানার বিকাশের জন্য শ্রমজীবী মানুষের স্বার্থ নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের স্বার্থ রক্ষায় আগে তাঁদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে শ্রমিক আন্দোলনকারীদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। অতীতে যেভাবে তারা উৎখাত হয়েছিল, ভবিষ্যতে আবারও এমন চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে।

নিউজটি শেয়ার করুন

শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি: সাকি

আপডেট সময় ০৬:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার পিছপা হয়নি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেছেন, অর্থনৈতিক নানা চাপের মধ্যেও শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ অনুযায়ী, প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকার সেই বিধান অনুসরণ করছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে আসায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন  শস্যভিত্তিক কৃষিজমি রক্ষায় নতুন আইন আসছে: কৃষি উপদেষ্টা