ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সেনাবাহিনী থেকে কর্মকর্তা দম্পতি বরখাস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 114

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে এ আদেশ কার্যকর হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তাঁদের সামরিক চাকরির মেয়াদ।

গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে পৃথক দুটি আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে উল্লেখ রয়েছে ‘চাকরি হতে বরখাস্ত’। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শাল ছাড়াও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।

আরও পড়ুন  বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ এর দুই সন্ত্রাসী আটক

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তিনি সেনাসদরের এমএন্ডকিউ পরিদপ্তরে, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ছিলেন। তাঁর আদেশে বলা হয়, বাংলাদেশ আর্মি অ্যাক্টের ১৬ ধারা, আর্মি অ্যাক্ট (রুলস) ৯(এ), আর্মি রেগুলেশন (রুলস) ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ ও ২৬৯(এ) অনুযায়ী তাঁকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম ঢাকা সেনানিবাসে সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন। তাঁর আদেশেও একই আইনের ১৬ ধারা এবং আর্মি অ্যাক্ট (রুলস) ৯(এ), আর্মি রেগুলেশন (রুলস) ৭৮(সি), ২৫৩(৩), ২৬১ ও ২৬৯(১৩) উল্লেখ করে তাঁকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সেনাবাহিনী থেকে কর্মকর্তা দম্পতি বরখাস্ত

আপডেট সময় ১০:৪৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬