ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম :
নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে চাপ বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ শুধু প্রথম শ্রেণিতেই লটারি, বাকি সব শ্রেণিতে এবার লিখিত পরীক্ষা নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা চাইলেন রাষ্ট্রপতি জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন পাঠ্যক্রমে ৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১১ নভেম্বর) সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত ‘প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী নিজের বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন: প্রতিমন্ত্রী

সেমিনারে প্রতিমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দেন। প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, ইতিমধ্যে পৌরসভাগুলোতে সৌর প্যানেলের জন্য অর্থ পাঠানো হয়েছে। তার পরও বেশির ভাগ পৌরসভায় এখনো প্যানেল স্থাপন হয়নি।

দ্রুত সময়ের মধ্যে সৌর প্যানেল স্থাপন করে পৌরভবনের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার নির্দেশনাও দেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, পরবর্তী সময়ে তিনি বিভিন্ন পৌরসভা পরিদর্শন করবেন। সে সময় খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ অন্যান্য পৌরসেবায় কোনো ঘাটতি চোখে পড়লে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১১ নভেম্বর) সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত ‘প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ