ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম :
বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে চাপ বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ শুধু প্রথম শ্রেণিতেই লটারি, বাকি সব শ্রেণিতে এবার লিখিত পরীক্ষা নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা চাইলেন রাষ্ট্রপতি জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন পাঠ্যক্রমে ৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে গণবিজ্ঞপ্তিতে যা জানা গেল

উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটের দ্বিতীয় দিনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) সম্মেলনের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি এসব বৈঠকে অংশ নেবেন তিনি।

এ ছাড়া শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। দিনের শেষ কর্মসূচিতে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

আরও পড়ুন  নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো

কূটনৈতিক পর্যবেক্ষকদের কাছে প্রধানমন্ত্রীর এ দিনের কর্মসূচিতে চীন ও উজবেকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি জলবায়ু সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছে ঢাকা।

কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে সম্মেলনস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষ বিআর-১২-তে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বিকেল ৪টায় সম্মেলনস্থলের বিআর-০৩ কক্ষে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক হবে।

দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনায় আসতে পারে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেওয়ার কথা রয়েছে। দুপুর ২টা থেকে উচ্চপর্যায়ের অধিবেশনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন।

বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত শূন্য বর্জ্য, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণবিষয়ক বিশেষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তুরস্কের ফার্স্ট লেডি। বৈঠকে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদের পুনর্ব্যবহার এবং মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সম্মেলনের গ্রিন জোনে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী।

নিউজটি শেয়ার করুন

উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

আপডেট সময় ০৪:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটের দ্বিতীয় দিনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) সম্মেলনের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি এসব বৈঠকে অংশ নেবেন তিনি।

এ ছাড়া শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। দিনের শেষ কর্মসূচিতে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

আরও পড়ুন  চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৯, আহত ২৬