ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

এবারের শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের মতে, ডিসেম্বর থেকেই শীতের তীব্রতা বাড়তে শুরু করবে।

চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত সময়ের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, শীত মৌসুমে দেশে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে কুয়াশা, লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন  নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হওয়ার সুযোগ কম: ইসি

দিনের বেলায় রোদের তাপ এখনো সেভাবে কমেনি। তবে মাঝরাতে ফ্যানের গতি কমিয়ে আনা কিংবা শেষরাতে গায়ে কাঁথা জড়িয়ে নেওয়ার মধ্য দিয়ে শীতের আগমনী বার্তা টের পাওয়া যাচ্ছে। রাজধানীতে শীতের উপস্থিতি এখনো ধীর হলেও উত্তরের গ্রামগুলোতে হিমেল হাওয়া বইতে শুরু করেছে।

বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আবহাওয়াবিদেরা জানান, ভৌগোলিক কারণে শীতের আবহ প্রথম অনুভূত হচ্ছে দেশের উত্তরাঞ্চলে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এ বছর অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি। বৈশ্বিক উষ্ণায়নের ফলে অনুভূত তাপমাত্রা বেশি থাকবে বলেও জানান তাঁরা।

ঢাকাসহ কয়েকটি বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কখনো কখনো বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে বুধবার সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

আপডেট সময় ১২:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এবারের শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের মতে, ডিসেম্বর থেকেই শীতের তীব্রতা বাড়তে শুরু করবে।

চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত সময়ের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, শীত মৌসুমে দেশে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে কুয়াশা, লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন  ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করলো বিএনপি