ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জিয়া-খালেদার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরে তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলামসহ আরও অনেকে সেখানে ছিলেন।

বুধবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও লিউ হাইশিংয়ের সাক্ষাতের কথা রয়েছে।

আরও পড়ুন  চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান। বাংলাদেশের সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই তাঁর এই দ্বিপক্ষীয় সফর।

সিপিসির নেতা হিসেবে লিউ হাইশিংয়ের সফরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সফরকালে রাজনৈতিক সংলাপ, বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব থাকাকালে গত এপ্রিলে চীন সফরে গিয়ে লিউ হাইশিংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

জিয়া-খালেদার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় ১২:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬