শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১০:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 41
ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০ টাকা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। নতুন দাম একই দিন রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
তবে বাজারে বিইআরসির নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপরও রাজধানীতে সিলিন্ডারটি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।





















