ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ভারতীয়দের নিয়ে বিতর্কিত মন্তব্য, সমালোচনায় ইসরায়েলি ধর্মপ্রচারক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

হিন্দুধর্ম, গরু পূজা ও ভারতীয় চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান ধর্মপ্রচারক রবি ইয়োসি মিজরাচি। সম্প্রতি তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারত ও ইসরায়েলসহ বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং বিশিষ্ট ব্যক্তিরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে মিজরাচিকে বলতে শোনা যায়, ভারতের মানুষ গরুর পূজা করে এবং ঘরের মেঝেতে গরু প্রস্রাব করলে তা চেটে খায়। এমনকি দেশটির চিকিৎসকেরাও এ ধরনের আচার-অনুশীলনের সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি। নয়াদিল্লির রাস্তায় গরু বসে থাকার কারণে যানজট সৃষ্টি হওয়া নিয়েও কটূক্তি করেন মিজরাচি। এ ধরনের জীবনযাপন থেকে নিজেকে দূরে রাখার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  ভারতীয় সিনেমায় অভিষেক ডেভিড ওয়ার্নারের, বললেন ‘ভারতীয় সিনেমা, আমি আসছি’

তাঁর এসব বক্তব্যের নিন্দা জানিয়েছেন ভারতে বসবাসরত ইসরায়েলি গবেষক ও লেখক ইশায়াহু রোসেনম্যান। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিজরাচির ভূমিকার ব্যাপ্তি অবিশ্বাস্য। অতীতে যুক্তরাজ্যের মতো ইসরায়েলেও তাঁর প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এই গবেষক।

এদিকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এম আবু শাওয়েশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কারও নাম উল্লেখ না করে বলেন, যারা অন্য ধর্মের মানুষের অনুভূতিকে উপহাস করেন এবং ধর্মীয় ঐতিহ্যকে অপমান করেন, তাঁরা মানবজাতির শিকড় ও সহাবস্থানের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেন।

ইসরায়েলে জন্ম নেওয়া এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অর্থোডক্স ইহুদি ধর্মপ্রচারক মিজরাচি ‘ডিভাইন ইনফরমেশন’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করেন। এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন তিনি।

২০১৫ সালে হলোকাস্টে নিহত ইহুদিদের সংখ্যা ছয় লাখের কম বলে দাবি করেছিলেন মিজরাচি। তাঁর এ বক্তব্য ঐতিহাসিক তথ্যের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সমালোচনার মুখে পরে ক্ষমা চান তিনি। এ ছাড়া অটিজম ও ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশুদের নিয়ে অবৈজ্ঞানিক ও অসংবেদনশীল মন্তব্য এবং মুসলিম সম্প্রদায়কে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগেও সমালোচিত হয়েছেন। এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন ১৬ জন অর্থোডক্স ইহুদি রবি। ২০১৯ সালে যুক্তরাজ্যে তাঁর নির্ধারিত সফরও বিতর্ক ও প্রতিবাদের মুখে বাতিল হয়ে যায়।

ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি ও কৃষিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। এমন প্রেক্ষাপটে মিজরাচির সাম্প্রতিক মন্তব্য দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের কেউ কেউ।

নিউজটি শেয়ার করুন

ভারতীয়দের নিয়ে বিতর্কিত মন্তব্য, সমালোচনায় ইসরায়েলি ধর্মপ্রচারক

আপডেট সময় ০৭:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

হিন্দুধর্ম, গরু পূজা ও ভারতীয় চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান ধর্মপ্রচারক রবি ইয়োসি মিজরাচি। সম্প্রতি তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারত ও ইসরায়েলসহ বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং বিশিষ্ট ব্যক্তিরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে মিজরাচিকে বলতে শোনা যায়, ভারতের মানুষ গরুর পূজা করে এবং ঘরের মেঝেতে গরু প্রস্রাব করলে তা চেটে খায়। এমনকি দেশটির চিকিৎসকেরাও এ ধরনের আচার-অনুশীলনের সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি। নয়াদিল্লির রাস্তায় গরু বসে থাকার কারণে যানজট সৃষ্টি হওয়া নিয়েও কটূক্তি করেন মিজরাচি। এ ধরনের জীবনযাপন থেকে নিজেকে দূরে রাখার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় মহাকাশযাত্রী শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা