ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

ভারতীয় সিনেমায় অভিষেক ডেভিড ওয়ার্নারের, বললেন ‘ভারতীয় সিনেমা, আমি আসছি’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 483

ছবি: সংগৃহীত

গুঞ্জন ছিল দীর্ঘদিন ধরে। তবে ‘পুষ্পা’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন সত্যি হয়নি। কিন্তু চলতি মাসের শুরুতেই ভারতের প্রযোজক রবি শংকর ঘোষণা দিলেন, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার অভিনয় করছেন তেলেগু সিনেমা ‘রবিনহুড’-এ! এবার নিজেই আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ওয়ার্নার।

আজ প্রকাশিত হয়েছে ‘রবিনহুড’ সিনেমার পোস্টার, যেখানে একদম পেশাদার অভিনেতার মতোই দেখা যাচ্ছে ওয়ার্নারকে। পোস্টারে ওয়ার্নারকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, “বাউন্ডারি থেকে বক্স অফিস ভারতীয় সিনেমায় স্বাগতম!” এক্সে (সাবেক টুইটার) পোস্টারে শেয়ার করে ওয়ার্নার লিখেছেন, “ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। শুটিং দারুণ উপভোগ করেছি।”

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

তেলেগু সুপারস্টার নিতিন অভিনীত এই সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলা। আগামী ২৮ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে ওয়ার্নারের চরিত্রটি ক্যামিও, কিন্তু এর জন্য প্রতিদিন এক কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি এমনটাই জানিয়েছে ভারতের ইকোনমিক টাইমস।

ওয়ার্নারই প্রথম ক্রিকেটার নন, যিনি ভারতীয় সিনেমায় অভিনয় করছেন। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি বলিউড সিনেমা ‘আনইন্ডিয়ান’-এ অভিনয় করেছিলেন। এবার সেই তালিকায় যোগ হলেন ওয়ার্নার, যিনি মাঠে যেমন বিধ্বংসী, এবার বক্স অফিসেও ছক্কা হাঁকানোর অপেক্ষায়!

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ওয়ার্নারের সিনেমায় অভিষেক নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এক ভক্ত লিখেছেন, “তর সইছে না!” আরেকজন মজার ছলে বলেছেন, “ওয়ার্নার, ভারতে স্থায়ী হয়ে যাও!” এবার দেখার পালা, ক্রিকেটের পর সিনেমার মাঠেও ওয়ার্নার কতটা বাজিমাত করতে পারেন!

নিউজটি শেয়ার করুন

ভারতীয় সিনেমায় অভিষেক ডেভিড ওয়ার্নারের, বললেন ‘ভারতীয় সিনেমা, আমি আসছি’

আপডেট সময় ০৫:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

গুঞ্জন ছিল দীর্ঘদিন ধরে। তবে ‘পুষ্পা’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন সত্যি হয়নি। কিন্তু চলতি মাসের শুরুতেই ভারতের প্রযোজক রবি শংকর ঘোষণা দিলেন, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার অভিনয় করছেন তেলেগু সিনেমা ‘রবিনহুড’-এ! এবার নিজেই আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ওয়ার্নার।

আজ প্রকাশিত হয়েছে ‘রবিনহুড’ সিনেমার পোস্টার, যেখানে একদম পেশাদার অভিনেতার মতোই দেখা যাচ্ছে ওয়ার্নারকে। পোস্টারে ওয়ার্নারকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, “বাউন্ডারি থেকে বক্স অফিস ভারতীয় সিনেমায় স্বাগতম!” এক্সে (সাবেক টুইটার) পোস্টারে শেয়ার করে ওয়ার্নার লিখেছেন, “ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। শুটিং দারুণ উপভোগ করেছি।”

আরও পড়ুন  স্পেনের আন্তর্জাতিক মঞ্চে মনোনয়ন পেল বাংলাদেশের ‘মাস্তুল’