‘ডেভিড ইমন’কে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ আদালত
- আপডেট সময় ১০:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 22
চট্টগ্রাম নগরীর পৃথক দুটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’কে মোট সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এর মধ্যে বাকলিয়া থানার আলোচিত জোড়া খুন মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের পৃথক দুটি আদালত শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কঠোর প্রশাসনিক নিরাপত্তায় ডেভিড ইমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে রিমান্ড আবেদনের ওপর বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হয়।
যেসব মামলায় রিমান্ড
বাকলিয়া ডাবল মার্ডার মামলা (৫ দিনের রিমান্ড): নথিপত্র সূত্রে অনুযারী , ২০২৫ সালের ৩০ মার্চ নগরীর বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেটকার লক্ষ্য করে দুর্বৃত্তরা নির্বিচারে গুলি চালায়। ওই হামলায় মোহাম্মদ মানিক (৩০) ও আবদুল্লাহ (৩২) নামের দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। আলোচিত এই জোড়া খুন মামলার প্রধান সমন্বয়ক ও অন্যতম মূল অভিযুক্ত হিসেবে অভিযুক্ত ডেভিড ইমন।
বায়েজিদ বোস্তামী থানার হত্যা মামলা (২ দিনের রিমান্ড): বায়েজিদ বোস্তামী থানায় নথিভুক্ত সরোয়ার বাবলা হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানালে আদালত দুই দিনের আবেদন মঞ্জুর করেন।
গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকেসহ মোট চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশের তথ্যমতে, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।

























