সিইসির সঙ্গে বৈঠকে ১১ দল
- আপডেট সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 24
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজধানীর নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, অন্য চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব উপস্থিত রয়েছেন।
১১ দলীয় ঐক্যের ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন এবং দলটির মুস্তাফিজুর রহমান ইরানসহ অন্য নেতারা।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বৈঠকের বিষয়ে সাংবাদিকদের হামিদুর রহমান আযাদ জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং সামনে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রচারের সময় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে জামায়াতে ইসলামী। বৈঠকে নির্বাচনসংক্রান্ত এসব বিষয়ও আলোচনায় আসতে পারে।

























