ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সৌদিকে সামরিক সহায়তায় মিসরের পার্লামেন্টের অনুমোদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 7

ছবি সংগৃহীত

সৌদি আরবের ভূখণ্ড, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির প্রস্তাব অনুমোদন করেছে মিসরের পার্লামেন্ট। সোমবার (২৬ অক্টোবর) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এ অনুমোদন দেওয়া হয়। এর আওতায় সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে বলে জানিয়েছে পার্লামেন্ট। খবর আনাদোলুর।

পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ড, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলো সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট সিসি। তবে কী ধরনের সামরিক সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন  সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘর্ষে উতপ্ত লিবিয়া, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ

আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরবকে সামরিক সহায়তার বিষয়টি নিয়ে মিসরের পার্লামেন্টে একাধিক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট সিসির অনুরোধে গত ১৮, ১৯ ও ২৬ অক্টোবর এসব বৈঠক হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বৈঠকগুলোতে আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন এবং মিসর ও আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন আইনপ্রণেতারা। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা অংশ নেন।

মিসরের জাতীয় প্রতিরক্ষা পরিষদের ১৮ অক্টোবরের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের সঙ্গে পার্লামেন্টের এই অনুমোদন সামঞ্জস্যপূর্ণ বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে সোমবার পার্লামেন্টের স্পিকার হিশাম বাদাওয়ির সভাপতিত্বে তৃতীয় দফায় রুদ্ধদ্বার বৈঠকে বসেন আইনপ্রণেতারা। এর আগের সপ্তাহে প্রেসিডেন্ট সিসির অনুরোধে আরও দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

তবে সৌদি আরবে মিসরের সেনা মোতায়েনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। একইভাবে সামরিক সহায়তার ধরন ও তা বাস্তবায়নের পদ্ধতিও স্পষ্ট করা হয়নি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে মিসরের পার্লামেন্টের এই অনুমোদন এল।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদ এবং ইয়েমেন সীমান্তসংলগ্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদিকে সামরিক সহায়তায় মিসরের পার্লামেন্টের অনুমোদন

আপডেট সময় ০১:৫৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সৌদি আরবের ভূখণ্ড, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির প্রস্তাব অনুমোদন করেছে মিসরের পার্লামেন্ট। সোমবার (২৬ অক্টোবর) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এ অনুমোদন দেওয়া হয়। এর আওতায় সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে বলে জানিয়েছে পার্লামেন্ট। খবর আনাদোলুর।

পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ড, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলো সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট সিসি। তবে কী ধরনের সামরিক সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন  মাদারীপুরে মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস খাঁ গ্রেফতার