ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস খাঁ গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 803

ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর মডেল থানা পুলিশ মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি ইদ্রিস খাঁকে (৬৫) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ইদ্রিস একই এলাকার মৃত মাজেদ আলী খাঁর ছেলে। মাজেদ আলীর এক ছেলে ইতালি প্রবাসী। তিনি লিবিয়া হয়ে ১৩ লাখ টাকার চুক্তিতে ঝিকরহাটি ও সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত যুবককে লিবিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে নাকি তাদের বিদেশ পাঠিয়েছে। তবে সেখানে পৌঁছার পর তারা লিবিয়ার বন্দিশালায় আটক হয়। আটক অবস্থায় নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণ দাবির মাধ্যমে তাদের উপর থেকে লাখ লাখ টাকা আদায় করা হয়। মুক্তিপণ না দেওয়ার কারণে বন্দিদের ওপর কঠোর ও অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন  লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫০ বাংলাদেশি: মানবপাচারের ফাঁদ থেকে মুক্তি

ভুক্তভোগী একটি পরিবার এই ঘটনার অভিযোগে মাদারীপুর জেলা আদালতে একটি সিআর মামলা দায়ের করে। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে ইদ্রিসের বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করলে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী সজল বলেন, “মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিসকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতে তোলা হবে।”

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস খাঁ গ্রেফতার

আপডেট সময় ১২:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

মাদারীপুর সদর মডেল থানা পুলিশ মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি ইদ্রিস খাঁকে (৬৫) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ইদ্রিস একই এলাকার মৃত মাজেদ আলী খাঁর ছেলে। মাজেদ আলীর এক ছেলে ইতালি প্রবাসী। তিনি লিবিয়া হয়ে ১৩ লাখ টাকার চুক্তিতে ঝিকরহাটি ও সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত যুবককে লিবিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে নাকি তাদের বিদেশ পাঠিয়েছে। তবে সেখানে পৌঁছার পর তারা লিবিয়ার বন্দিশালায় আটক হয়। আটক অবস্থায় নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণ দাবির মাধ্যমে তাদের উপর থেকে লাখ লাখ টাকা আদায় করা হয়। মুক্তিপণ না দেওয়ার কারণে বন্দিদের ওপর কঠোর ও অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন  মানবপাচার ও দালাল সিন্ডিকেটে বিপর্যস্ত অভিবাসন খাত