ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সমর্থক র‍্যাপারের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে বিতর্কে ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 41

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সমাবেশে নিজের সমর্থক জনপ্রিয় নারী র‍্যাপার নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন তিনি। এ সময় মিনাজকে মঞ্চে দাঁড়াতে বললে তিনি উপস্থিত জনতার দিকে হাত নাড়েন এবং দর্শকদের মধ্যে উল্লাস দেখা যায়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ২৫ অক্টোবর মিশিগানের পোর্ট হুরনে ওই সমাবেশে নিকি মিনাজকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “আমি খুব সুন্দর একটি নিতম্ব দেখেছি। নিকি মিনাজ।” এরপর তিনি বলেন, “তাকে চোখে না পড়ে উপায় নেই।”

ট্রাম্পের আহ্বানে মিনাজ উঠে দাঁড়িয়ে উপস্থিত জনতার দিকে হাত নাড়েন। এ সময় সমাবেশে অংশ নেওয়া লোকজন উল্লাস করেন। পরে ট্রাম্প বলেন, “আমি আশা করি, নিকি এতে অপমানিত বোধ করেননি। আমরা নিকিকে ভালোবাসি। তিনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন।”

আরও পড়ুন  ট্রাম্পের প্রথম পার্লামেন্ট ভাষণে প্রধান আলোচ্য বিষয়সমূহ যা যা ছিল, আমেরিকা ফাস্ট নীতির জোরালো প্রতিধ্বনি

ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হুস্টেডের শারীরিক গঠন নিয়ে সম্প্রতি নিজের করা মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প নিকি মিনাজের প্রসঙ্গ তোলেন। হুস্টেড একসময় আমেরিকান ফুটবল খেলতেন উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, তাঁর শারীরিক গঠন নিয়ে মন্তব্যটি ছিল নিছক রসিকতা।

মিশিগানের সমাবেশে ট্রাম্প বলেন, তিনি কখনো কোনো পুরুষের শারীরিক গঠন নিয়ে এ ধরনের মন্তব্য করেননি। নারীদের ক্ষেত্রে এমন কথা বলেছেন, তবে পুরুষদের ক্ষেত্রে নয়। এ বক্তব্যের পরই তিনি নিকি মিনাজের নাম উল্লেখ করেন।

রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন জানাতে ওই দিন ট্রাম্পের সঙ্গে সমাবেশে যোগ দেন মিনাজ। তাঁরা এয়ার ফোর্স ওয়ানে করে মিশিগানে যান। মঞ্চে মিনাজকে পরিচয় করিয়ে দেওয়ার সময় ট্রাম্প রসিকতা করে বলেন, মিনাজ তাঁর চেয়েও বেশি মনোযোগ আকর্ষণ করেন।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মিনাজ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আমরা ট্রাম্পকে ভালোবাসি।” যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান সময়কে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে তিনি মিশিগানের বাসিন্দাদের এই রাজনৈতিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।

পরে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে মিনাজ বলেন, “প্রতিবার আপনার সঙ্গে থাকতে পারা সম্মানের।” তিনি আরও বলেন, “আমি চিরকাল আপনাকে সমর্থন করব।” ভবিষ্যতে ট্রাম্প আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁকে সমর্থন দেওয়ার কথা জানান এই র‍্যাপার।

নিউজটি শেয়ার করুন

সমর্থক র‍্যাপারের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে বিতর্কে ট্রাম্প

আপডেট সময় ০২:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সমাবেশে নিজের সমর্থক জনপ্রিয় নারী র‍্যাপার নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন তিনি। এ সময় মিনাজকে মঞ্চে দাঁড়াতে বললে তিনি উপস্থিত জনতার দিকে হাত নাড়েন এবং দর্শকদের মধ্যে উল্লাস দেখা যায়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ২৫ অক্টোবর মিশিগানের পোর্ট হুরনে ওই সমাবেশে নিকি মিনাজকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “আমি খুব সুন্দর একটি নিতম্ব দেখেছি। নিকি মিনাজ।” এরপর তিনি বলেন, “তাকে চোখে না পড়ে উপায় নেই।”

ট্রাম্পের আহ্বানে মিনাজ উঠে দাঁড়িয়ে উপস্থিত জনতার দিকে হাত নাড়েন। এ সময় সমাবেশে অংশ নেওয়া লোকজন উল্লাস করেন। পরে ট্রাম্প বলেন, “আমি আশা করি, নিকি এতে অপমানিত বোধ করেননি। আমরা নিকিকে ভালোবাসি। তিনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন।”

আরও পড়ুন  রিয়াদ বিমানবন্দরে হামলা অগ্রহণযোগ্য: ট্রাম্প