ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ ১০৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৪ জন নারী। শনিবার (২৪ অক্টোবর) রাত থেকে রোববার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত একটি বিনোদনকেন্দ্র, চারটি ম্যাসাজ পার্লার ও ইপোহের পাইকারি বাজারে এসব অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি পুত্রজায়ায় বিভাগের বিশেষ অভিযান ও গোয়েন্দা শাখা এবং পুলিশের মোট ৬৬ জন সদস্য অংশ নেন।

আরও পড়ুন  ভিসা যাচাই হবে জেনে কৌশলে বিমানবন্দর ছেড়ে গেলেন মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

তিনি জানান, রাত ৯টার দিকে বিনোদনকেন্দ্র ও চারটি ম্যাসাজ পার্লারে ‘অপ গেগার’ নামে অভিযান শুরু হয়। সেখানে ৭০ জন বিদেশির কাগজপত্র ও পরিচয় যাচাই করে ৩৪ জন নারীকে আটক করা হয়। পরে রাত ১টা ৩০ মিনিটে ইপোহের পাইকারি বাজারে অভিযান চালানো হয়। সেখানে ৭৭ জন বিদেশিকে যাচাইয়ের পর ৭৫ জন পুরুষকে আটক করা হয়।

পাইকারি বাজার থেকে আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, লাওস ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। অন্যদিকে, বিনোদনকেন্দ্র ও ম্যাসাজ পার্লারে অভিযান চালিয়ে থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিকদের আটক করা হয়েছে।

লোকমান এফেন্দি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসা বা অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা এবং ইস্যু করা পারমিট বা পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতাভুক্ত।

অভিযান চলাকালে কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও অভিবাসন বিভাগের কর্মকর্তা ও সদস্যদের তৎপরতায় তাঁদের আটক করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় পাঁচজন নিয়োগকর্তাকে সমন জারি করা হয়েছে। তদন্তে সহযোগিতার জন্য তাঁদের অভিবাসন বিভাগের আইন প্রয়োগ শাখায় হাজির হতে বলা হয়েছে। আটক বিদেশিদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ১১ হাজারের বেশি অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। এসব অভিযানে প্রায় দেড় লাখ বিদেশির কাগজপত্র ও পরিচয় যাচাই করা হয়েছে বলে জানান লোকমান এফেন্দি।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে ৬৬ হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৪১ হাজারের বেশি অভিবাসন বিভাগের আইন প্রয়োগকারী অভিযানে সরাসরি আটক হন। বাকি ২৪ হাজারের বেশি ব্যক্তিকে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আটক বা হস্তান্তর করা হয়েছে, দেশের প্রবেশপথে আটক করা হয়েছে কিংবা অন্যান্য অভিযানের আওতায় আনা হয়েছে।

লোকমান এফেন্দি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৪৫ হাজারের বেশি বিদেশিকে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে অভিবাসন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি কার্যক্রম চলমান রয়েছে।

মালয়েশিয়ায় বিদেশিদের কাগজপত্র যাচাই, আটক ও প্রত্যাবাসনের এসব পরিসংখ্যান দেশটিতে অভিবাসন আইন প্রয়োগে সরকারের চলমান কার্যক্রমের চিত্র তুলে ধরছে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

আপডেট সময় ০২:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ ১০৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৪ জন নারী। শনিবার (২৪ অক্টোবর) রাত থেকে রোববার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত একটি বিনোদনকেন্দ্র, চারটি ম্যাসাজ পার্লার ও ইপোহের পাইকারি বাজারে এসব অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি পুত্রজায়ায় বিভাগের বিশেষ অভিযান ও গোয়েন্দা শাখা এবং পুলিশের মোট ৬৬ জন সদস্য অংশ নেন।

আরও পড়ুন  নিরাপদে হরমুজ অতিক্রম, স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক