ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে দর্শনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস। শনিবার (২৪ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষ, আহত ২০

নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্য পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উদ্ধার করা তিনজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩

আপডেট সময় ১০:৪২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে দর্শনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস। শনিবার (২৪ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৫১, শোকের ছায়া দেশজুড়ে