ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

প্রস্তুতি ম্যাচের দলে জাকের-শামীম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক ও শামীম হোসেন। এ ছাড়া চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো পারফরম্যান্স করা কয়েকজন ক্রিকেটারও দলে সুযোগ পেয়েছেন।

ঢাকায় আগামী ২৮ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে।

টেস্ট সিরিজের আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে খেলবেন জাকের আলী ও শামীম হোসেন।

আরও পড়ুন  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, মে মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল

বিসিবি একাদশে জাকের ও শামীমের পাশাপাশি রাখা হয়েছে কয়েকজন তরুণ পেসারকে। তাঁরা হলেন অনিক দেব বর্মা, আবদুল হালিম এবং পেস বোলিং অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

চলমান এনসিএলে ভালো ছন্দে থাকা মাহফিজুল ইসলাম রবিনও জায়গা পেয়েছেন এই দলে। এ ছাড়া প্রস্তুতি ম্যাচের জন্য ডাক পেয়েছেন জিসান আলম।

বিসিবি একাদশের খেলোয়াড়েরা হলেন মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, কালাম সিদ্দিকী অলীন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এস এম মেহরব, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, মোহাম্মদ শামীম হোসেন, আবদুল হালিম, অনিক দেব বর্মা, ফাহাদ হোসেন এবং অনূর্ধ্ব-১৯ দল থেকে হোসেন ও সান।

নিউজটি শেয়ার করুন

প্রস্তুতি ম্যাচের দলে জাকের-শামীম

আপডেট সময় ০৩:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক ও শামীম হোসেন। এ ছাড়া চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো পারফরম্যান্স করা কয়েকজন ক্রিকেটারও দলে সুযোগ পেয়েছেন।

ঢাকায় আগামী ২৮ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে।

টেস্ট সিরিজের আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে খেলবেন জাকের আলী ও শামীম হোসেন।

আরও পড়ুন  কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার