ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মা ইলিশ রক্ষায় অভিযান ৮৭ জেলে আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১১ দিনে ৮৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৮০ লাখ ৮৬ হাজার ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৪৭ কেজি মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৬৪টি নিয়মিত মামলা হয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১১ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) হিজলা নৌ পুলিশ ফাঁড়ির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে ৮ অক্টোবর থেকে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে দিন-রাত বিশেষ অভিযান চালানো হচ্ছে। বরিশাল অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার এস এম নাজমুল হকের তত্ত্বাবধানে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন  কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

নিষিদ্ধ সময়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে জেলেদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। আর জব্দ করা ২৪৭ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

অভিযান চলাকালে ১৩ জন অপ্রাপ্তবয়স্ক ছেলেকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে তাঁদের অভিভাবকদের ডেকে সতর্ক করা, মুচলেকা নেওয়া এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা জানান, গভীর রাতে মা ইলিশ শিকারে যাওয়া কিছু জেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা দেন। এ সময় তাঁরা ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং কখনো লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করেন। এসব ঝুঁকি মোকাবিলা করেই দিন-রাত অভিযান চালানো হচ্ছে।

অভিযান সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

মা ইলিশ রক্ষায় অভিযান ৮৭ জেলে আটক

আপডেট সময় ১০:৪০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১১ দিনে ৮৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৮০ লাখ ৮৬ হাজার ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৪৭ কেজি মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৬৪টি নিয়মিত মামলা হয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১১ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) হিজলা নৌ পুলিশ ফাঁড়ির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে ৮ অক্টোবর থেকে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে দিন-রাত বিশেষ অভিযান চালানো হচ্ছে। বরিশাল অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার এস এম নাজমুল হকের তত্ত্বাবধানে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন  কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি হয়েছে ৪৮ লাখ