ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম :

নেতানিয়াহুকে বিশ্বাসের প্রশ্নে ট্রাম্পের কৌশলী জবাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের জবাবে কৌশলী অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করেন না। তবে নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ককে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডানপন্থী মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

আরও পড়ুন  ট্রাম্প ২.০ : বিশ্বে এর প্রভাব কেমন হতে পারে

নেতানিয়াহুর প্রতি আস্থার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করি না।’

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে নেতানিয়াহুর প্রতি নির্বাচনি সমর্থন জানাবেন কি না, সে বিষয়ে ট্রাম্পকে একাধিকবার প্রশ্ন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।

দীর্ঘদিন ধরেই নির্বাচনি প্রচারে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরে আসছেন নেতানিয়াহু। এবারও নেতানিয়াহুর পুনর্নির্বাচনের প্রচারে ট্রাম্পকে সম্পৃক্ত করার বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের আগ্রহের কথা সাক্ষাৎকারে উঠে এসেছে।

নির্বাচনে নিজে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তারা চায় আমি এতে যুক্ত হই।’

নেতানিয়াহুকে বিশ্বাস করার বিষয়ে সংশয় প্রকাশ করলেও তাঁর সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন ট্রাম্প। ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের সম্পর্ককে ‘খুব ভালো’ বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সহযোগিতারও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের সামরিক অংশীদারত্বকে ‘অত্যন্ত সফল’ বলে বর্ণনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুকে বিশ্বাসের প্রশ্নে ট্রাম্পের কৌশলী জবাব

আপডেট সময় ০৪:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের জবাবে কৌশলী অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করেন না। তবে নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ককে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডানপন্থী মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

আরও পড়ুন  ন্যাটো সম্মেলনে ট্রাম্প-এরদোয়ান সাক্ষাৎ: সংকট ও বাণিজ্য নিয়ে আলোচনা