ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন আমিনুল হক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। প্রয়োজনে রাতে নিজের দপ্তরেই ঘুমাবেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠেয় এ নিয়োগ পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র তৈরির কাজ তদারকি করছেন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সচিবালয়ে প্রশ্নপত্র তৈরির কাজ চলছিল। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে অবস্থান করছিলেন।

এর আগে যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। এতে পরীক্ষা দিতে ঢাকায় এসে ফিরে যেতে হয় হাজারো চাকরিপ্রার্থীকে। ওই ঘটনার পর নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

আরও পড়ুন  সচিবালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার

নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী।

গত শনিবার প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত হওয়ার পর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন আমিনুল হক

আপডেট সময় ০৭:৩৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬