ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

অপারেশন ক্লিন হার্ট নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধীদের দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন  ২৩ জুন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তৎপরতা রুখতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা করছে সরকার—সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। তবে এ ধরনের অভিযানের পরিকল্পনা নাকচ করেছেন সালাহউদ্দিন আহমদ।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অপারেশন ক্লিন হার্টের মতো কোনো পরিকল্পনা নাই।’

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, খুলনায় পুলিশ যেখানে রাতে চলাচল করতেই ভয় পাচ্ছে, সেখানে তারা কীভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়। এটি নতুন কোনো বিষয় নয়। অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে গেলে কেউ যদি আসামিকে সহায়তা করেন, তাহলে তাঁর বিরুদ্ধেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা, ডিসেম্বরকে ঘিরে নাশকতার পরিকল্পনা এবং বিরোধী দলের আন্দোলন—সব মিলিয়ে সরকার কোনো চ্যালেঞ্জ অনুভব করছে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব বিষয়ে দায়িত্ব আছে, চ্যালেঞ্জ নাই।’

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি-জোন ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (সিআইডি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

নিউজটি শেয়ার করুন

অপারেশন ক্লিন হার্ট নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধীদের দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন  সব বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর