ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

১৫ অক্টোবর; জানুন স্বর্ণের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 50

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে দামের প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। সর্বশেষ সমন্বয়ে ভরিপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের নির্ধারিত নতুন দাম মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্যেই দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে স্বর্ণ বিক্রি হবে।

নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়।

আরও পড়ুন  আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা।

অন্যদিকে, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬২৪ টাকায়।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার গহনা তৈরির মজুরি নকশাভেদে নির্ধারণ করা হবে। গহনা বিক্রির ক্ষেত্রে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।

এ ছাড়া অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা রয়েছে। অলংকার ও পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন

১৫ অক্টোবর; জানুন স্বর্ণের দাম

আপডেট সময় ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬