ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা একদল ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে মনে করছে সরকার। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মহলে অত্যন্ত সম্মানিত নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদেশের মাটিতে হেনস্তার ঘটনায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে। এ ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা একদল ব্যক্তি জড়িত ছিলেন বলে মনে করছে সরকার।

আরও পড়ুন  নাঈম হাসানকে হেনস্তা: ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

বিবৃতিতে আরও জানানো হয়, বিষয়টি নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করতে নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সরকারের বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ড বিশ্ববাসীর সামনে বাংলাদেশ ও দেশের সব নাগরিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

নিউজটি শেয়ার করুন

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা

আপডেট সময় ০৭:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা একদল ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে মনে করছে সরকার। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মহলে অত্যন্ত সম্মানিত নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদেশের মাটিতে হেনস্তার ঘটনায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে। এ ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা একদল ব্যক্তি জড়িত ছিলেন বলে মনে করছে সরকার।

আরও পড়ুন  গাজায় মানবিক সহায়তা বন্ধে ইসরায়েলের পদক্ষেপে আরব বিশ্বের তিব্র নিন্দা