ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, শেষ ২৭ মে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 62

ছবি: সংগৃহীত

আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে। ২০২৭ সালের ২৭ মের মধ্যে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  সুষ্ঠু নির্বাচনই হবে দেশের জন্য সবচেয়ে বড় সংস্কার: নাগরিক ঐক্যের সভাপতি

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাক্‌-প্রস্তুতিমূলক সভা হয়েছে। পাঁচ ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২০২৭ সালের ২৭ মের মধ্যে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, শেষ ২৭ মে

আপডেট সময় ০৪:২১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে। ২০২৭ সালের ২৭ মের মধ্যে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  বোরকাপড়া নারীদের ভোটকেন্দ্রে মুখ দেখাতে হবে: ইসি